শেষ হলো বাংলাদেশ-আমেরিকার ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’

শেষ হলো বাংলাদেশ-আমেরিকার ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪০

বাংলাদেশ বিমান বাহিনী ও আমেরিকার প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে যৌথ মহড়া শুরু হয় গত রোববার। ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ নামের এই মহড়া গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।

বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের মহড়ায় অংশগ্রহণকারীরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’-এ মূলত আপদকালীন ও প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপটার এবং পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশে বিভিন্ন ধরনের অনুশীলন করা হয়েছে। আমেরিকার প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে।

আইএসপিআর আরও জানায়, এই অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান ছিল। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন ও ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ সদস্য অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও মহড়ায় অংশ নিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনী পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার এবং আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিমান বাহিনীর চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদান দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক ও স্থিতিশীল ভিত্তি দেবে।

বৃহস্পতিবার জহুরুল হক ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস জাভেদ তানভীর খান। এ সময় আমেরিকা দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading