নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৯:২০

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর বিজিবি-১৪ (পত্নীতলা) ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছ দিয়ে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি পত্নীতলা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুশইন করা ১৬ জন সীমান্তের ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করছিলেন। বিজিবির টহল দলের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে সাত জন পুরুষ, পাঁচ শিশু ও চার জন নারী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading