বাগদান সারলেন হান্নান মাসউদ, পাত্রী কে?

বাগদান সারলেন হান্নান মাসউদ, পাত্রী কে?

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:১৫

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তবে অনেকটা চুপিসারেই সেরেছেন বাগদান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আংটি বদলের ছবি পোস্ট এমনটা জানিয়েছেন তিনি নিজেই।

জুলাই অভ্যুত্থান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বাগদান সারলেন কবে, পাত্রী কে এবং কোন জেলায় বাড়ি- এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুসারীদের মনে।

জানা গেছে, হান্নান মাসউদের পাত্রী হচ্ছেন শ্যামলী সুলতানা জেদনী। তার বাড়ি লক্ষীপুর। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার (১8 সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীদের বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নেতা হান্নান মাসউদ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading