ডাকসু-জাকসুর জয়ের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে: শফিকুর

ডাকসু-জাকসুর জয়ের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে: শফিকুর

উত্তরদক্ষিণ। শনিবার (২০ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫০

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশা করছেন শফিকুর রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নারী শাখার মজলিশে শূরার উদ্বোধনী বক্তব্যে তিনি এমন আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘‘আল্লাহ রহমতে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ও জাকসু (জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।

‘‘যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি।”

চলতি মাসের ৯ সেপ্টেম্বর ডাকসুতে ভিপি-জিএসসহ প্যানেলের বেশির ভাগ পদে জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এর দুদিন পর ১১ সেপ্টেম্বর জাকসুতেও জিএসসহ প্যানেলে একেচেটিয়া জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

জামায়াত আমির বলেন, ‘‘অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে চব্বিশের ৫ অগাস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ হাত-পা-চক্ষু হারিয়েছেন। আমাদের সেই ত্যাগ-কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের মহান বিজয় দান করেছেন।”

দলীয় কর্মীদের ‘বিনয়ী’ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।

‘‘নির্বাচনে বিজয়লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘‘ফ্যাসিবাদী শাসনামলে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। জামায়াতের নেতারা নানাভাবে কারাভোগ ও দমন-নিপীড়নের শিকার হয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading