রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৩০

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানানো হয়নি।

রবিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading