আমেরিকায় ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত ও এনসিপির দুই নেতা

আমেরিকায় ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত ও এনসিপির দুই নেতা

উত্তরদক্ষিণ। রবিবার (২১ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২১:২৫

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ড. ইউনূস আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে দুই নেতা অন্তর্ভুক্ত থাকায় সমান প্রতিনিধিত্ব রাখতে সরকার দুই দলকেও দুইজন করে সদস্য মনোনয়নের অনুরোধ করে। তবে কম সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্ভব না হওয়ায়, যাদের আগে থেকেই মার্কিন ভিসা রয়েছে, তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়।

ডা. তাহের জানান, “সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি প্রতিনিধি দলে যুক্ত হবেন।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading