টেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার

টেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৬

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সাজেদা আক্তার (২০), উখিয়ার কুতুপালং ৩নং রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লাহর মেয়ে।

ওসি নাজমুন নূর বলেন, লামারপাড়া খালে ভেসে থাকা এক তরুণীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading