নেত্রকোণায় টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন

নেত্রকোণায় টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩০

নেত্রকোণায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টিকাদান ক্যাম্পেইন নিয়ে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা: গোলাম মাওলা নঈম।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থায়ী, অস্থায়ী টিকা দান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬ লাখ ৫ শত ৮২ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।

এ সময় টায়ফয়েড টিকার নানা দিক নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আহসান কবীর রিয়াদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি চিকিৎসক আবুল খায়েরসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading