প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

উত্তরদক্ষিণ। সোমবার (২২ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:৩০

নিউইয়র্কে বিশ্বনেতাদের বার্ষিক সমাবেশের আগে জাতিসংঘের সাধারণ পরিষদে এক সম্মেলনের মাধ্যমে আজই বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

দীর্ঘমেয়াদী দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে এই সম্মেলন আয়োজন করা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যৌথভাবে এতে সভাপতিত্ব করবেন।

সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং সম্ভবত নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইন প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

এর আগে, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল গণহত্যা ও দুর্ভিক্ষের মাঝে আন্তর্জাতিক ক্ষোভ সত্ত্বেও গাজায় আক্রমণ দ্বিগুণ করার পর ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার প্যালেস্টাইন স্বীকৃতি দেয়।

গত জুলাই মাসে ইউরোপজুড়ে এই প্রচারণার প্রধান উদ্যোক্তা ছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে, ১২ সেপ্টেম্বর সাধারণ পরিষদ ‘গাজা পরিকল্পনা’ বা ‘নিউ ইয়র্ক ঘোষণাপত্র’ ব্যাপক ভোটে গৃহীত হয়। জুলাই মাসে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এটি প্রস্তাবিত হয়েছিল। ঘোষণাপত্রে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের ওপর ভিত্তি করে ‘ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading