আ.লীগের বিচার দাবিতে বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

আ.লীগের বিচার দাবিতে বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:২৫

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হবে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করার নির্দেশনা দিয়েছে দলটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading