আমদানির জন্য অগ্রিম অর্থ পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

আমদানির জন্য অগ্রিম অর্থ পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:৪৫

আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করা এবং আমদানি প্রক্রিয়া আরও কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ পাঠানোর সীমা সংশোধন করেছে। এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন। আগে যা ছিলো ১০ হাজার ডলার।

একই সঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ পাঠানোর সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। এই সীমা বৃদ্ধি আমদানিকারকদের জন্য কম খরচে ও দ্রুত সময়ে অর্থ পাঠানো সম্ভব করে তুলবে। ফলে সময় এবং অতিরিক্ত খরচ কমবে। এই সংশোধনী দেশের সামগ্রিক বাণিজ্য দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্য আরও সহজ করার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। দিন দিন নমনীয় নীতি সহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading