টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন ও তাসকিন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন ও তাসকিন

উত্তরদক্ষিণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২০:৩০

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ছিটকে গেছেন লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। লিটন না থাকলেও টস ভাগ্য সহায় হয়েছে। দুবাইয়ে টস জিতে শুরুতে বোলিং নিয়েছে টাইগাররা।

জাকের আলী বলেছেন, অনুশীলনের সময় চোট পান লিটন। শুরুতে বোলিং নেওয়ার লক্ষ্য ইন্ডিয়াকে অল্পতে আটকে রাখা।

বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী বাদ পড়েছেন। লিটনের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন। এছাড়া টুর্নামেন্টে প্রথম খেলতে নামবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তানজিম হাসান ও রিশাদ হোসেন।

ইন্ডিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদিদ্ন, মোস্তাফিজুর রহমান।

ইন্ডিয়ার একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেট), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading