ইন্ডিয়াকে ১৬৮ রানে থামাল বাংলাদেশ

ইন্ডিয়াকে ১৬৮ রানে থামাল বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:৪৫

শুরু থেকে ব্যাট হাতে যেভাবে ইন্ডিয়ার ব্যাটাররা ঝড় তুলছিল, তাতে রান দুইশ পেরিয়ে যাওয়ার কথা ছিল। মাত্র ১০.১ ওভারেই তাদের সংগ্রহ শতরান পেরিয়েছিল। তবে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সে ঝড় থামিয়ে লড়াইয়ে রাখে বাংলাদেশকে।

এশিয়া কাপে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ইন্ডিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অভিষেক শর্মা। টাইগারদের হয়ে রিশাদ ২টি আর মোস্তাফিজ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

সুপার ফোরের প্রথম ম্যাচে দুদলই জয় পেয়েছে। আজকের ম্যাচে যারা জিতবে তারা এগিয়ে যাবে ফাইনালের পথে। শিরোপার মিশনে শক্তিশালী ভারতের বিপক্ষে বল হাতে কাজটা অবশ্য ভালোভাবেই শেষ করেছে লাল সবুজরা। এবার দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের।

দুবাইতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ইন্ডিয়ার দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে দুজন মিলে দলকে এনে দেন ৭২ রান। এরপর আক্রমণে এসে পরপর দুই ওভারে গিল ও শিবাম দুবেকে ফিরিয়ে ইন্ডিয়ার ঝড় থামান রিশাদ হোসেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading