ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের বিদায়, ফাইনালে পাকিস্তান

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের বিদায়, ফাইনালে পাকিস্তান

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ০০:৪৫

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের। তবে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩৫ রানও তাড়া করা সম্ভব হয়নি। স্বল্প পুঁজি নিয়েও লাল সবুজদের হারিয়ে শিরোপার মঞ্চে পা রাখল পাকিস্তান।

দুবাইতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল সালমান আলীর দল। ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থেমেছে লাল সবুজরা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন শামীম হোসেন। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

৬ বছর পর এশিয়া কাপের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে বাজে ব্যাটিংয়ে সে সুযোগ হাতছাড়া করল তারা। ১২০ বলে ১৩৬ রানের লক্ষ্যেও পৌঁছাতে পারল না তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading