৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে, সরকার চাইলেই সম্ভব: ফখরুল

৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে, সরকার চাইলেই সম্ভব: ফখরুল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউইয়র্কে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, সরকার চাইলেই নির্বাচন আয়োজন সম্ভব। আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউইয়র্কে যান।

নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় দুই দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে।

নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ সংশয়ে রয়েছে যে, নির্বাচন হবে কি-না। দেশের মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। বাংলাদেশে ৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে। নির্বাচনটা সমস্যা না। সরকার যদি নির্বাচন দিতে চায়, তাহলে সেটা অবশ্যই সম্ভব।

এ ছাড়া পুলিশ, সিভিল প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কি-না, সেই প্রশ্ন তুলেছে কোনো কোনো রাজনৈতিক দল। তবে এগুলোকে বড় সমস‍্যা মনে করেন না বিএনপি মহাসচিব।

দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading