সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:০০

জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।

এদিকে নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীরা ভিড় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলানা জেলা শাখার আয়োজনে সকাল ৯টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ।

এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। এসময় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ।

এসময় তিনি সব রাজনৈতিক দলের জন্য আগামী নির্বাচনে সমান সুযোগের দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেবে তার দল। গণতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জামায়াত কাজ করছে বলেও জানান গোলাম পরওয়ার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading