রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমলে, অস্থিরতা বাড়বে: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমলে, অস্থিরতা বাড়বে: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:২০

রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান না হলে ও আর্থিক সহায়তা কমে গেলে, অস্থিরতা বাড়বে বলে হুঁশিয়ার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া আর চলতে দেয়া হবে না। এর সমাধান ও প্রতিকারের ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে। রোহিঙ্গা ইস্যু শুধু মিয়ানমার ও বাংলাদেশের দিপাক্ষিক বিষয় নয়। আর রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা কমে গেলে, অস্থিরতা বাড়বে। এই উত্তেজনা ক্যাম্প ছেড়ে বাইরে চলে যাবে। নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল।

মিয়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করেছে বলেও সতর্ক করেন ড. ইউনূস।

তিনি রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোকেও রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা পালন করতে হবে। মিয়ানমারের প্রতি রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে।

এ সময় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের অধিকারকে সমর্থন জানান তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading