গভীর রাতে সাফারী পার্কে অনুপ্রবেশ, আটক ১১

গভীর রাতে সাফারী পার্কে অনুপ্রবেশ, আটক ১১

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫৫

গাজীপুর সাফারী পার্কে গভীর রাতে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল রাকিব।

আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আটককৃত ব্যক্তিরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময় গাজীপুর সাফারী পার্কে চুরির ঘটনা ঘটেছে। এতে পার্কের মূল্যবান, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালীন ১১ জন ছেলেকে পার্কের সীমানা ঘুরতে দেখে সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সাফারী পার্ক ক্যাম্প জানানো হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। সকালে শ্রীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, তাদের আটকের পর আমাদের কাছে বনবিভাগ হস্তান্তর করেছে। পরে শনিবার দুপুরে আটককৃত ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে।

ইউডি/রেজা

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল যশোর

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৪৫

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই।

এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ইন্ডিয়ার আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের বলেন, ‘আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।’

আজ দুপুর ২টা ২৭ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading