আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন উপদেষ্টা

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:০০

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি আনোয়ারা সদরে চলমান প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কঠোর নির্দেশ দেন।

প্রকল্প সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন কৌশলগত স্থানে ‘নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আনোয়ারায় আগে থেকেই ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম আছে। এখন আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করছি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন– খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading