ডিজিটাল মনিটরিংয়ে আনসার সদস্যদের দায়িত্ব পালন জাতীয় নির্বাচনের এসিড টেস্ট: মহাপরিচালক

ডিজিটাল মনিটরিংয়ে আনসার সদস্যদের দায়িত্ব পালন জাতীয় নির্বাচনের এসিড টেস্ট: মহাপরিচালক

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:০০

আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আনসার-ভিডিপির মহাপরচিালক বলেন, ৬০ লাখ সদস্যকে ডিজিটাল সিস্টেমে আনা হয়েছে। এই সিস্টেমে সারাদেশের আনসারের কার্যক্রম মনিটরিং হবে।‌ এতে আনসারের অনিয়ম করা কোনো সুযোগই থাকবে না। যানবাহনকেও জিপিআরসের সিস্টেমে মনিটরিং করা হবে। ডিজিটাল এই সিস্টেমে দায়িত্ব পালন জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর জন্য এসিড টেস্ট।

এ সময় পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির কার্যক্রম বিষয়ে তিনি বলেন, দুর্গাপূজায় ২ লাখ আনসার সদস্য মোতায়েন আছে। পূজায় তিনটি ক্যাটাগরিতে আনসার মোতায়েন হয়। ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। আর গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে থাকবেন ৬ জন করে। সব বাহিনীর সমন্বয়ে এবার শান্তিপূর্ণ উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন হবে বলে আশাবাদ জানান তিনি।

তিনি আরও জানান, পুলিশের বিশেষ শাখা এসবির তথ্যমতে ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপের মধ্যে ৭ হাজার ৫৪টি ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ১০ হাজার ৯৭২টি এবং ১৩ হাজার ৫৫০ পূজামণ্ডপ সাধারণ।

দুর্গাপূজা ও জাতীয় নির্বাচনসহ রাষ্ট্রের নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য ২০২৪ সালের আগস্ট থেকে ১ লাখ ৩৫ হাজার ৫০০ জনকে ট্রেনিং দেয়া হয়েছে উল্লেখ করে মেজর জেনারেল সাজ্জাদ বলেন, আমাদের আরও ১ লাখ ১৪ হাজার সদস্যকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ট্রেনিং করানো হবে। এরা সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করানোর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

৬০ লাখ সদস্যকে ডিজিটাল সিস্টেমে আনা হয়েছে। এই সিস্টেমে সারাদেশের আনসারের কার্যক্রম মনিটরিং হবে।‌ এতে আনসারের অনিয়ম করা কোনো সুযোগই থাকবে না। যানবাহনকেও জিপিআরসের সিস্টেমে মনিটরিং করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading