একই সম্পদের বিপরীতে দুইবার ঋণ: মামলার আসামি ৯

একই সম্পদের বিপরীতে দুইবার ঋণ: মামলার আসামি ৯

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:১০

নিয়ম বহির্ভূতভাবে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুইবারে ঋণের ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা খেলাপি হওয়ার অপরাধে ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরস্পর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুইবার ঋণ অনুমোদন করে বিতরণ করা ঋণ ২ কোটি ৭০ লাখ টাকা বর্তমানে সুদ-আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা খেলাপি হওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি রুজু করার সিদ্ধান্ত হয়।

মামলার আসামিরা হলেন- ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহম্মেদ ফারুকী, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, সাবেক পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading