পাকিস্তানে কোয়েটার রাস্তায় বোমা বিস্ফোরণ, নিহত ১০

পাকিস্তানে কোয়েটার রাস্তায় বোমা বিস্ফোরণ, নিহত ১০

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১:১৫

পাকিস্তানের কোয়েটায় একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩২ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরের কাছে হালি রোডের দিকে মোড় নেয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
  
জিও নিউজের খবরে বলা হয়, বিস্ফোরণের পর তীব্র গুলিবর্ষণ শুরু হয়, যার ফলে এলাকা জুড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজে বিস্ফোরণের মুহূর্তটি ধরা পড়েছে বলে জানা যায়।

এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।
 
বেলুচিস্তান সরকারের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঘটনার পর, নিরাপত্তা বাহিনী দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া দেখিয়ে চার হামলাকারীকে হত্যা করেছে।

এতে আরও বলা হয়, ‘সন্ত্রাসীরা কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সংকল্পকে দুর্বল করতে পারবে না। জনগণ এবং নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি শহীদদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
 
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading