৫ টাকায় পূজা বাজার পেল ৩ শতাধিক মানুষ

৫ টাকায় পূজা বাজার পেল ৩ শতাধিক মানুষ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৭:২০

দুর্গা পূজা উপলক্ষে মাত্র ৫ টাকায় হিন্দু সম্প্রদায়ের ৩ শতাধিক দরিদ্র পরিবারের মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে ঠাকুরগাঁওয়ে সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পূজা বাজারের আয়োজন করে সংগঠনটি। এ সময় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে।

৫ টাকার পূজা বাজারে ছিল পোলাও চাল, চিনি, নারিকেল, আটা, তেল ও একটি করে মুরগী। পূজা উপলক্ষে এসব পণ্য পেয়ে খুশি দরিদ্ররা।

আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহায় সংগঠনের উপদেষ্টা ডা. শুভেন্দু কুমার দেবনাথ, ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষেরা পূজার দিনটিতে যেনো পরিবারের সদস্যদের নিয়ে ভাল করে খেতে পারে সে লক্ষেই এ বাজারের আয়োজন করা হয়। সংগঠনটির এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading