নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২১:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়  লীগ। নিবন্ধনযোগ্য এ দুটি দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধন শর্ত পূরণ করেছে। এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এনসিপি কি প্রতীক নেবে সে বিষয়ে নিশ্চিত করে ইসিকে দেবে। তারপর যে প্রতীক বলবে এনসিপির নামে বিজ্ঞপ্তি দেবে।

এননিপির চাওয়া প্রতীক তালিকায় না থাকায় দলটিকে ইতোমধ্যে শাপলা প্রতীক পাবে না বলে আগেই জানানো হয়েছে। এবার ২২টি দল সরেজমিন তদন্ত হয়েছে। এর মধ্যে দুটির নিবন্ধনের সিদ্ধান্ত হলো।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও থাকতে হয়। নিবন্ধন পেলে এসব দল ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading