হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:০০

ভারতের মতো শ্রীলঙ্কাও নারীদের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক। বাংলাদেশ দল এখন কলম্বোয়। বৃহস্পতিবার দলটির প্রথম ম্যাচ। তার আগে কোচকে নিয়ে দুঃসংবাদ শুনেছেন নিগার সুলতানারা। কলম্বোয় মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কোচ সারোয়ার ইমরান। যদিও তার অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন তিনি।

সোমবার অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ ক্রিকইনফোকে বলেছেন, ‘ইমরান স্যার কয়েক দিন ধরেই সমস্যায় ভুগছিলেন। সোমবারও একই অবস্থা হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসকেরা জানান, তার মৃদু ব্রেইন স্ট্রোক হয়েছে।’

চিকিৎসা শেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ। আপাতত দলের হোটেলেই বিশ্রামে আছেন তিনি। তবে ইমরান চাইছিলেন, মঙ্গলবার অনুশীলনে যোগ দিতে। ফাইয়াজ জানান, ‘আমরা স্যারকে মঙ্গলবার বিশ্রাম নিতে বলেছি। তবে তিনি আশাবাদী যে বুধবার থেকে মাঠে আমাদের সঙ্গে যেতে পারবেন।’

গত ফেব্রুয়ারিতে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক হাসান তিলকারত্নে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেন সারোয়ার ইমরান। এর আগে ২০০০ সালে বাংলাদেশ পুরুষ দল যখন প্রথম টেস্ট খেলেছিল, তখন দলটির কোচ ছিলেন তিনি।

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে কাল বৃহস্পতিবার কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। এটি হবে তাদের দ্বিতীয় বিশ্বকাপ আসর। ২০২২ সালে প্রথমবার খেলার পর এ বছর বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading