ভাষা সংগ্রামী আহমদ রফিক আইসিইউতে

ভাষা সংগ্রামী আহমদ রফিক আইসিইউতে

উত্তরদক্ষিণ। বুধবার (১ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:৫৯

ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বুধবার রাতে বারডেমের চিকিৎসক, জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেন, “তিনি আমাদের আইসিইউতে ভর্তি আছেন। তার তো অনেক বয়স হয়েছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।”

সোমবার তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে বারডেমে স্থানান্তর করা হয় বলে হেলথ অ্যান্ড হোপের পরিচালক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী জানিয়েছেন।

আহমদ রফিককে গত ১১ সেপ্টেম্বর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর এ হাসপাতালের বিছানায় শুয়েই তার ৯৭তম জন্মবার্ষিকী কাটে। তার আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছেন আহমদ রফিক।

তার জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পাওয়ায় পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading