চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা কনটেইনারে হঠাৎ আগুন

চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা কনটেইনারে হঠাৎ আগুন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:৩০

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে পণ্যবাহী একটি কনটেইনারে আগুন লেগেছে। প্রায় ৪০ ফুট লম্বা ওই কনটেইনারে মোবাইল, মোটরসাইকেল, কম্পিউটারের সরঞ্জাম রয়েছে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি বন্দরে আনা হয়। ২৪ সেপ্টেম্বর কনটেইনারটি বন্দর চত্বরে রাখা হয়। সর্বশেষ বুধবার রাত ৮টার দিকে কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে মুঠোফোন, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম রয়েছে। এতে মুঠোফোনের ব্যাটারিও ছিল। কনটেইনারটি খালাসের জন্য এখনও বিল অব এন্ট্রি জমা হয়নি।

বন্দরসচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, কনটেইনারটি থেকে ধোঁয়া বের হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির বলেন, ধোঁয়া দেখার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কনটেইনারটির বেশির ভাগ পণ্য বের করে নেওয়া সম্ভব হয়েছে। শুধু কিছু সংখ্যক কার্টন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading