জাতিসংঘ সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে প্যালেস্টাইনের কৃতজ্ঞতা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্যালেস্টাইনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার প্যালেস্টাইন দূতাবাস।
শুক্রবার (৩ অক্টোবর) প্যালেস্টাইন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্যালেস্টাইন দূতাবাস বার্তায় আরও উল্লেখ করে, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও প্যালেস্টাইনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।
উল্লেখ্য, প্যালেস্টাইনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
তবে ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।
ইউডি/রেজা

