‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের নিন্দা বাংলাদেশের

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের নিন্দা বাংলাদেশের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:৫৫

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে’ আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ।’

বাংলাদেশ আটক সব মানবিক সহায়তা ও অধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ দাবি করেছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান এবং গাজায় গণহত্যা, যুদ্ধ ও অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বহনের নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েল অধিকৃত প্যালেস্টাইন জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে। কারণ, সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা ও জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।’

এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading