পাল্টা শুল্কের বড় বোঝা ব্যবসায়ীদের ওপর, সতর্ক করল আইএমএফ

পাল্টা শুল্কের বড় বোঝা ব্যবসায়ীদের ওপর, সতর্ক করল আইএমএফ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, আপডেট ০৯:০০

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, অ্যামেরিকার ও অন্যান্য দেশের কোম্পানিগুলো এখন পর্যন্ত পাল্টা শুল্কের বড় অংশ বহন করছে। তবে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর পণ্যের চাহিদা এখনও কম থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতির চিত্র মিশ্র দেখা যাচ্ছে।

আইএমএফের কমিউনিকেশন ডিরেক্টর জুলি কোজাক এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘‘পাল্টা শুল্ক-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যেও বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীলতা দেখিয়েছে। বছরের প্রথমার্ধে আমরা বৈশ্বিক প্রবৃদ্ধিতে স্থিতিশীল অবস্থা লক্ষ্য করেছি। তবে এখন আমরা বিশ্বব্যাপী মন্দার সংকেত দেখতে শুরু করেছি। মূল্যস্ফীতির চিত্র কিছুটা মিশ্র।’’

কোজাক বলেন, পাল্টা শুল্কের প্রভাবে অ্যামেরিকার কিছু পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় দেশটির মূল্যস্ফীতি বাড়ছে। কিন্তু চীনসহ কিছু এশীয় দেশে মুদ্রাস্ফীতির চাপ এখনও কম। কোম্পানিগুলো এই শুল্কের একটা অংশ বহন করায় অ্যামেরিকার মূল্যস্ফীতির প্রভাব এখন পর্যন্ত সীমিত রয়েছে। তবে এটি কতদিন স্থায়ী হবে, তা নিশ্চিত নয়।

আইএমএফের পরবর্তী ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ১৪ অক্টোবর প্রকাশিত হবে। প্রতিবেদনে অ্যামেরিকার অর্থনীতি ও মূল্যস্ফীতিতে পাল্টা শুল্কের প্রভাব আলোচনা করা হবে। এছাড়া নভেম্বর মাসে আইএমএফের বার্ষিক আর্টিকেল ফোর-এও বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

জুলি কোজাক আরও উল্লেখ করেছেন, অ্যামেরিকার শ্রমবাজারে নমনীয়তার কারণে সেপ্টেম্বর মাসে ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানো প্রয়োজন হয়েছে। তবে এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি রয়েছে। তাই ফেডকে পরবর্তী সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসন্ন তথ্যের দিকে সতর্ক নজর রাখতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading