ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, আপডেট ২১:৪০

রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন: মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০), মো. আলী আকবর (৪২), মো. শফিকুর রহমান (৩০), সজিব সরদার (১৯), রাজিব তালুকদার (১৯), নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯), মো. জিহাদ (১৯), মো. কাউছার (২৮), চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

রবিবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে এ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতরা।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading