খুলনায় খুঁটির সঙ্গে আঘাত লেগে ট্রেন যাত্রীর মৃত্যু

খুলনায় খুঁটির সঙ্গে আঘাত লেগে ট্রেন যাত্রীর মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৩৫

মাথায় খুঁটির ধাক্কা খেয়ে অজ্ঞাত পরিচয় এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলার ফুলতলা উপজেলা সদরের বেজেরডাঙ্গা রেল স্টেশনের পাশে আউটারে এ ঘটনা ঘটে।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজাদ বলেন, ট্রেনটি মোংলা থেকে ছেড়ে খুলনা হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিল। ঐ ট্রেন যাত্রী বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করে দিলে ট্রেন লাইনের পাশের খুঁটির সঙ্গে মাথায় আঘাত লেগে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading