সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রতিবেদন পাঠানোর নির্দেশ এনটিআরসিএর

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রতিবেদন পাঠানোর নির্দেশ এনটিআরসিএর

উত্তরদক্ষিণ।বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:২৫

৬ষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের তথ্য ১৩ অক্টোবরের মধ্যে অনলাইনে পাঠানোর নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্থাটির পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। নিয়োগপত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করবেন। আর প্রার্থীরা যোগদান করলে প্রতিষ্ঠানপ্রধান তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Joining Status’ অপশনে গিয়ে ‘Yes’ ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে ‘No’ নির্বাচন করে সম্ভাব্য কারণ উল্লেখ করতে হবে।

এনটিআরসিএর নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা আগামী ১৩ অক্টোবর তারিখের মধ্যে প্রার্থীদের যোগদান সংক্রান্ত তথ্য অনলাইনে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হলে পরবর্তী প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading