ইইউভুক্ত দেশে প্রবেশ পদ্ধতি বদলাচ্ছে, রবিবার থেকে কার্যকর
উত্তরদক্ষিণ। বুধবার (৮ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:১৫
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ঢোকা ও বেরোনোর পদ্ধতি বদলে যাচ্ছে। আগামী রবিবার থেকে কার্যকর হচ্ছে নতুন বায়োমেট্রিক সীমান্ত চেকিং ব্যবস্থা।
এর ফলে অস্ট্রেলীয় ও ব্রিটিশরাসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের ইইউ অঞ্চলে যাতায়াতের নিয়ম বদলে যাবে।
নতুন এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) অনুযায়ী, প্রথমবার ইইউভুক্ত (শেনজেন অঞ্চল) ২৯টি দেশে প্রবেশ করার সময় অ-ইইউ ভ্রমণকারীদেরকে তাদের ব্যক্তিগত তথ্য, যেমন- আঙুলের ছাপ ও মুখাবয়বের ছবি নিবন্ধন করতে হবে।
শেনজেন অঞ্চলে কেবল আয়ারল্যান্ড ও সাইপ্রাস বাদে সব ইউরোপীয় দেশই আছে এবং এর সঙ্গে আরও আছে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন।
সীমান্ত ক্রসিংগুলোতে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শুরু হবে এবং আগামী বছর ১০ এপ্রিলের মধ্যে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। এর মাধ্যমে সীমান্তে দীর্ঘ লাইন সৃষ্টি না হওয়ার নিশ্চয়তা পাবে ইইউ।
ইউডি/এবি

