সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেফতার

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেফতার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:০০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫১০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৩২ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি তরবারি, ১টি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ ও ১টি ছুরি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading