চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৫০

চট্টগ্রাম নগরীর ফৌজদারহাট টোল রোডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার মো. সোহান (২৭)। অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছিলেন।

স্থানীয়রা জানান, টোল রোডে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সড়কবাতি নেই। রাতে এলাকাটি ঘন অন্ধকারে ঢেকে যায়। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যান চলাচল সড়কটিকে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ করেছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ধাক্কা খায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টোল রোডটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হলেও দীর্ঘদিন ধরে এখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বিশেষত রাতে চলাচলের সময় সড়কটি হয়ে ওঠে প্রাণহানির ফাঁদ।

স্থানীয়রা বলছেন, বহুবার অভিযোগ জানালেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading