৫ বছর পর ঢামেক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা চালু
উত্তরদক্ষিণ। শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৩৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ বছর পর আবারো রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা কার্যক্রম চালু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে বোনম্যারো ট্রান্সপ্লান্টে রোগীদের সেবা কার্যক্রম আজ থেকে শুরু হলো। যাদের সামর্থ্য রয়েছে তারা গরীব রোগীদের সেবা নিতে সুযোগ করে দেবেন।’
তিনি আরও বলেন, ‘৫ বছর পর ইউনিটটি পুনরায় চালু করা হলো। দেশে এখন বোনম্যারো ট্রান্সপ্লান্টের রোগী আছে ১০ হাজার। প্রতি বছর ১ হাজার রোগীকে ট্রান্সপ্লান্ট সেবা দেয়া হয়। এবছর ২০০ ট্রান্সপ্লান্ট করা হয়েছে।’
প্রতি বছর অনেক রোগী জমা হতে থাকে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘অসহায় রোগীদের ট্রান্সপ্লান্ট সেবার জন্য সরকারের পক্ষ থেকে ফান্ড দেয়া হয়েছে।’
ইউডি/রেজা

