মির্জাগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি দুই ভাই কারাগারে

মির্জাগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি দুই ভাই কারাগারে

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:১৫

মির্জাগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি দুই ভাই কারাগারে প্রেরণ করার রায় দেয় পটুয়াখালী জেলা জর্জ ।

রবিবার সকালে ১১ টার দিকে পটুয়াখালী জেলা জজ কোর্টে বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মারধরের মামলায় সিয়াম রহমান হিমেল কে গ্রেফতারের রায় দেন জেলা জর্জ কোর্ট।

জানা যায়, গত ৫ ই আগস্ট মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য রেলি চলাকালীন সময় নিয়াজ মোর্শেদ পাভেল ও তার আপন ছোট ভাই সিয়াম রহমান হিমেল অতর্কিতভাবে স্বেচ্ছাসেবক দলের কর্মী ইমরান কে মারধর করে এবং তারপর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজান জাকির জিজ্ঞাসা করতে গেলে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় জাকির ও ছাত্রদলের মাসুমকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত ও জখম করে। যা মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত পাঠিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম রহমান হিমেল একজন ছাত্রলীগ কর্মী মাদক ব্যাবসা, ফাইল বাজ ও চাঁদাবাজি করে আসছে বিগত দিন থেকে। তার আপন বড় ভাই নিয়াজ মোরশেদ পাভেল একাধিক মাদক মামলা ও চাঁদাবাজ মামলায় গত ৪ অক্টোবর বরিশালে রাব – ৮ হাতে গ্রেপ্তার হয়।

আজ পটুয়াখালী জেলা জর্জ কোর্টে হত্যার উদ্দেশ্যে ও বেধড়ক মারধরের মামলায় হাজিরা দিলে সিয়াম রহমান হিমেলকে জেলা জর্জ কোর্ট কারাগারে প্রেরণ করার রায় দেয়।

দীর্ঘদিন ধরে একই অপরাধ মূলক কাজে যুক্ত ছিলেন এবং একই সাথে দুই ভাই এখন কারাগারে। এই রায়ে মির্জাগঞ্জের সাধারণ জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading