পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:১০

পটুয়াখালী পৌরসভার শশ্মানঘাট এলাকার মাঠের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সাজেদুল ইসলাম।

এর আগে শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান (৩০), মো. মাসুম বিল্লাহ (২৫), মো. রাসেল (৩৫), মো. আজিম (৩৫), মো. নাসির (৩৩), মো. মিঠু (৩০), মো. মিজান (২৭) ও মো. রনি (২৬)।

ওসি ইমতিয়াজ আহমেদ আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সাজেদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তারা আগে থেকেই এলাকায় খোঁজখবর নিয়ে পরিকল্পনা করে ডাকাতি করতো। অভিযানে তাদের কাছ থেকে একটি বড় ট্রাক, তালা কাটার মেশিন, হাতুড়ি, হামার, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading