হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৫৫

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এর আগে রোববার প্রথম দিনে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। তুলে ধরেন ফ্যাসিবাদের উত্থান, বিচারবিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ারের ইতিহাস। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন।

উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। এ সাক্ষী না আসায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading