রাজনৈতিক বিভাজন থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে: নুরুল হক নূর

রাজনৈতিক বিভাজন থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে: নুরুল হক নূর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:২৫

সুজন কুমার দাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালী।

রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থাকলে স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে। কেউ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

তিনি বলেন, আগামীতে আমরা যে কাঙ্খিত নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্রের স্বভাব ও চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠিত হলে সেই সরকার পাঁচ বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গন অধিকারপরিষদ আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একদিকে আমরা আশাবাদী নির্বাচন হবে। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। অন্যদিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। কারন, গণঅভ্যুত্থানের শক্তিসমূহ সরকারের সমালোচনা করে নাস্তানাবুদ করছে। এমনটা চলতে থাকলে সামনে সকলের জন্যই শনির দশা অপেক্ষা করছে। কাজেই প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন। কিভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায়
সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেয়া উচিত।

তিনি বলেন, গত ২৯ আগস্ট সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য আমাদের উপরে হামলা চালিয়েছিল।

কিন্তু যখন তারা দেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল একবিন্দুর নিচে এসে দাঁড়িয়েছে একই দাবিতে একই সুরে কথা বলেছে তারা পেছনে সরে যেতে বাধ্য হয়েছে। ডঃ মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকায় এ ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সরকার আমাদের সকলের সরকার কিন্তু তাদেরকে আমরা যেই পরামর্শ দেই সেসব পরামর্শ সরকার সঠিক ভাবে আমলে নেয় না । যার ফলে শুরুতে এ সরকারের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল তা দিনকে দিন কমছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।আমরা বলেছিলাম মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোট নেবে না। ভয়েও এখন কেউ মুজিব কোট পড়ে না।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading