চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ

চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:১৪

চলতি বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আজ মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, অক্টোবর ২০২৫-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক যৌথ সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। আইএমএফ সাধারণত পঞ্জিকাবর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে।

এর আগে গত এপ্রিল মাসের আইএমএফের আউটলুকে এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। এখনো একই পূর্বাভাস রেখেছে আইএমএফ।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুসারে, আগামী বছর (২০২৬) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৯ শতাংশ হওয়ার কথাও বলা হয়েছে।

এ দিকে চলতি বছরে গড় সার্বিক মূল্যস্ফীতি ১০ শতাংশ হবে বলে মনে করে আইএমএফ।

গত ৭ অক্টোবর আরেক দাতা সংস্থা বিশ্বব্যাংকও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

গত ২৯ সেপ্টেম্বর আরেক দাতা সংস্থা এডিবি বলেছে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। এই দুটি সংস্থা অর্থবছর ধরে জিডিপির পূর্বাভাস দেয়। সরকার চলতি অর্থবছরে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে।

আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading