এখনো বের হচ্ছে বিষাক্ত গ্যাস, তবুও আশপাশে উৎসুক জনতার ভিড়

এখনো বের হচ্ছে বিষাক্ত গ্যাস, তবুও আশপাশে উৎসুক জনতার ভিড়

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৪৫

মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন থেকে এখনো বিষাক্ত গ্যাস বের হচ্ছে। ফলে গোডাউনের আশেপাশে ৩০০ গজে না আসার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বুধবার (১৫ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। এদিকে সকালে থেকেই দুর্ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে গোডাউন রোডে নিরাপত্তা বেষ্টনী লাগানো হয়েছে।

উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি বিএনসিসি ক্যাডেট, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টির বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading