জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৮:৪০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়। ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াত নেতারা।
 
অনুষ্ঠানে আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ প্রায় চার শতাধিক বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading