ইন্ডিয়ান সব বিমানের জন্য বন্ধই থাকছে পাকিস্তানের আকাশসীমা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:০৭
ইন্ডিয়ান বিমানের চলাচলের ক্ষেত্রে নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এই নিষেধাজ্ঞা ইন্ডিয়া থেকে আসা বা ইন্ডিয়াগামী বেসামরিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য, যা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে।
প্রাথমিকভাবে, গত ২৩ এপ্রিল এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এরপর থেকে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে।
গত ২২ এপ্রিল ইন্ডিয়া অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে নয়াদিল্লি গৃহীত পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় ইন্ডিয়ান বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।
এই নিষেধাজ্ঞার ফলে ইন্ডিয়ান বিমান সংস্থাগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মার্কিন আমেরিকার গন্তব্যে পৌঁছানোর জন্য ইন্ডিয়ান বিমানগুলোকে বেশ দীর্ঘ রুট নিতে হচ্ছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
ইউডি/রেজা

