জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:০৫

জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোন রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে ডা. জেড এম জাহিদ এই মন্তব্য করেন।

তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগ নিয়ে এখনো শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে।

এছাড়াও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়ে খুব দ্রুত বাসায় ফিরতে পারবেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading