হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন পুতিন-ট্রাম্প

হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন পুতিন-ট্রাম্প

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৪৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই ফোনালাপে দুজন হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে ফোনালাপটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ ছিল। ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তারা আগামী সপ্তাহে দেখা করবে।

ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সাথে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি। তবে ক্রেমলিন জানিয়েছে, ‘অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য’ ফোনালাপের পরে ‘অবিলম্বে’ শীর্ষ সম্মেলনের কাজ শুরু হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হোয়াইট হাউস সফরের একদিন আগে এবং ট্রাম্প রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে সজ্জিত করবেন কিনা তা বিবেচনা করার আগে এই আলোচনা হয়েছিল।

আমেরিকায় পৌঁছানোর পর জেলেনস্কি জানিয়েছেন, মস্কো ‘টমাহক’ সম্পর্কে শোনা মাত্রই সংলাপ পুনরায় শুরু করতে তাড়াহুড়ো করছে”।

ফোনালাপ শেষ হওয়ার পর তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছে, তিনি এবং পুতিন “ইউক্রেনের সাথে যুদ্ধ শেষ হওয়ার পরে রাশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কথা বলতে অনেক সময় ব্যয় করেছেন।”

তিনি জানান, উভয় দেশের ‘উচ্চ পর্যায়ের উপদেষ্টা’ আগামী সপ্তাহে একটি অনির্দিষ্ট স্থানে মিলিত হবেন, যেখানে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

পুতিনের সাথে তার ফোনালাপের পর ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা টমাহকসের আমেরিকার মজুদ কমিয়ে ফেলতে পারি না। এগুলো আমাদেরও প্রয়োজন… তাই আমি জানি না আমরা এ বিষয়ে কী করতে পারি।”

এর আগে আগস্টে আলাস্কায় ট্রাম্প ও পুতিন মুখোমুখি আলোচনা করেছিলেন। ওই বৈঠকে শান্তি চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তমূলক অগ্রগতি আনতে ব্যর্থ হওয়ার পর থেকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিনের প্রতি আরো কঠোর অবস্থান নিয়েছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading