এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:৩০

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য ওয়েবসাইটে আবেদন করা যাবে। শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।

আবেদন করবেন যেভাবে: নতুন নিয়মে এসএমএসর বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে।

অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এ নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।

ফি পরিশোধের নিয়ম: এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্র বিশিষ্ট (যেমন- বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয়পত্র) বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।

এরপর স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে উল্লেখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading