শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, আপডেট ২০:২০

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিস জানিয়, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় ৩৭টি ইউনিট। অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের তীব্রতা। আগুন থেকে বাঁচাতে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেয়া হয়। উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকায় ঢাকামুখী ৮টি ফ্লাইট চট্টগ্রাম এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওয়্যার হাউজ এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। অসতর্কতা নাকি অবহেলার কারণে আগুন, তা খতিয়ে দেখার পরামর্শ তাদের। আইএইএবির সভাপতি কবির আহমেদ বলেন, ‘বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading