শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, আপডেট ২৩:৫০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস ফ্লাই দুবাই-এর একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য এবং সহযোগিতার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading